কবিতা চাইলে তুমি যেতে পারো
কবি বোরহান রাব্বানী
কাব্যগ্রন্থ নিখোঁজ বিজ্ঞপ্তি
সময় ১৪ ফেব্রুয়ারি ২০২০
লিখার স্থান নাসিরাবাদ, চট্টগ্রাম
4.5/5 - (2 votes)

চাইলে তুমি যেতে পারো;— আটকাবো না।
কাল সকালে ট্রেনের টিকেট কাটতে হবে
এখন তুমি ঘুমি পড়ো।

আসছে দিনে দেখবে চেয়ে আবার তোমার সাথে নীল শাড়িতে মাঝেমাঝেই হয়ে যাবে দেখা।
হয়তো কোন গলির কোণে একা
চিনি ছাড়া চায়ে আমি দিচ্ছি চুমুক;— হঠাৎ
তোমার চোখে আমার প্রতিফলন!
তখন তুমি সঙ্গ দিয়ো না-হয়
টংয়ের চায়ে ঘন্টাখানেক আড্ডা হতে পারে।
কথায় কথা— কয়েকটি দিন, পুরনো কিছু স্মৃতি
কথার ভিতর তোমার চোখে পালক জুড়ে অস্থিরতার উঠানামা।

হয়তো কোন মোড়ের মাথার বইয়ের ঘরে একা
দেখবে আমি কিসব যেন ঘাটছি এলোমেলো
অমন সময় খুব গোপনে যাচ্ছো তুমি;—
হঠাৎ তোমার মুখোমুখি দেখা!
পুরান যত বইয়ের লেনাদেনা মূহুর্তে সব ভুলে
চোখের কোণে অচেনা এক ভান জমাবো
হয়তো কিছু খুচরো আলাপ, শরীর স্বাস্থ্য কেমন আছে জানতে চাওয়া।

এভাবে ঠিক একটা সময় বিরহের এই জংয়ে
ধরবে কোমল ক্ষয়—
ক্ষসবে তারা যথেচ্ছাচার,
পথিক পাবে পথের দেখা।

চাইলে তুমি যেতে পারো;— আটকাবো না।

বুকের ভিতর প্রেম গড়ালে আবার খবর দিও
বুঝলে প্রিয়?
ওসব মোড়ে, বইয়ের ঘরে এলেই পাবে দেখা
অত্র আছি জন্ম থেকে আমি— আজন্ম একা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted