| কবিতা | তাহাজ্জুদ |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২০ অক্টোবর, ২০২৩, মধ্যরাত |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রকৃতি, মৃত্যু |
এতটুকু মোহে পথ হারালে-
কীভাবে পার হবে কণ্টকময় পিচ্ছিল পথ;
পুলসিরাতে!
শান্তি খোঁজ তুমি মোহে মোড়া
ঝা-চকচকে এই রঙিলা পৃথিবীতে!
শান্তি পাবে তুমি আট দরজার জান্নাতে।
পৃথিবীর দুঃশ্চিন্তা আজ মস্তিষ্ক জুড়ে
সব চিন্তা চলে যাবে কপাল রাখো;
মধ্য রাতের জায় নামাজে।
মাশাআল্লাহ 😍 অসাধারণ