কবিতা জনতা ও জননেতা
কবি বিএম সুজন হুসাইন
সময় ২০ সেপ্টেম্বর, ২০২৩, বিকাল
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, বাংলাদেশ, ভারতবর্ষ, রাজনৈতিক, সমসাময়িক

১ কোটি বছর হয় তাকে দেখি না
সেই কবে দেখেছিলাম ঝাপসা ঝাপসা
এখন চেহারাটাও মনে পড়ে না।

আশেপাশে মানুষ থাকে নাকি কুকুর বাস করে
সে কখনো চোখেও দেখে না।

ব্যাস্ত মানুষ সে
তাই হয়তো সময় পায় না।

কিন্তু নির্বাচনী ডামাডোল বাজলেই
তার আর কাজ থাকে না
হৃদয় জুড়ে তার জনতা আর জনতা।

জনতাও বড্ড ভালো মানুষ (বোকা*দা)
একটু আশ্বাস পেয়েই মোম হয়ে যায়।
মোম নিগড়ে মধু বের হয়
মিষ্টি কথাতে এদেশে চিড়া ভিজে যায়।

আর খুচরা গুনতে পেলে
মুখে আর কথা-ই থাকে না
জন নন্দিত জননেতা উপাধি দিতে ভুল হয় না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted