কবিতা আমার প্রেম, আমার ভালোবাসা
কবি বিএম সুজন হুসাইন
সময় ৭ মার্চ, ২০১৬, সন্ধ্যা
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, যুদ্ধ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা

আমি প্রেমে পড়েছি,
প্রেমে পড়েছি এই বাংলার।
আমি প্রেমে পড়েছি,
ছোট্ট কুটিরে ঘুমিয়ে থাকা
অবুঝ এয়াতিম শিশুটার।
আমি প্রেমে পড়েছি,
রাস্তার ধারে শুয়ে থাকা
জীর্ণশীর্ণ ওই বৃদ্ধ লোকটার।
আমি প্রেমে পড়েছি,
প্রেমে পড়েছি লাল-সবুজ এই পতাকার।
আমি প্রেমে পড়েছি,
প্রেমে পড়েছি আমার সোনার বাংলার।

আমি ভালোবাসি,
আমি ভালোবেসেছি লাখো শহীদের আত্মার।
আমি ভালোবেসেছি রক্তে পাওয়া
এই বাংলা ভাষার।
আমি ভালোবাসি এই বাংলার চিরসবুজ গ্রামটার।
দেখ তোমরা দেখ আমার ভালোবাসা।
আমার ভালোবাসার স্পর্শ লেগে আছে,
লেগে আছে এই নৌকার বৈঠায়।
আমার ভালোবাসা লুকিয়ে আছে,
লুকিয়ে আছে সোনালী ধানের শীষে ঢেকে থাকা
এই বাংলার বিস্তৃত মাঠ টাই।
দেখ তোমরা দেখ,
আমার ভালোবাসার ছোয়া লেগে আছে,
লেগে আছে লাঙ্গলের প্রতিটি রেখায় রেখায়।
এই বাংলাই আমার প্রেম,
এই বাংলাই আমার ভালোবাসা।

আমি এই বাংলাকে ভালোবাসি
আছে যত ভালোবাসা৷।

guest
0 Comments
Newest
Oldest Most Voted