| কবিতা | ক্যানভাস জুড়ে |
| কবি | বিপাশা মন্ডল |
| কাব্যগ্রন্থ | ১০০ প্রেমের কবিতা |
| সময় | ফেব্রুয়ারী, ২০১৫, গভীর রাত্রি |
| উৎসর্গ | 'ও'- কে |
| লিখার স্থান | সূত্রাপুর, ঢাকা |
| সম্পৃক্ততা | ভালোবাসা |
ধরো, তোমার চোখের পিছনে লুকিয়ে আছে,
এক ছুটে যাওয়া হরিণের গল্প
আমি হরিণটিকে দেখছি না,
দেখছি না তার ছুটন্ত খুরও
মুগ্ধতার জললিপি নদীর মতোই প্রবহমান
দ্রুত বদলে যায় ক্রোধ, ঈর্ষা, পরশ্রীকাতরতায়
সজল চোখ বা প্রেমমগ্ন দৃষ্টিচ্ছটাকে আঁকছি না
ক্যানভাস জুড়ে ফুটে উঠছে,
হাওয়ার ঘূর্ণি, বৃন্তচ্যুত হলুদের এলোমেলো রাশি
চৈত্রের ঝরা পাতা