কবিতা শ্রদ্ধাঞ্জলি
কবি বিমল মণ্ডল
সময় ২৪শে আগষ্ট ২০২২
উৎসর্গ আমার প্রিয় দাদা বিদ্যুৎ দাস মহাশয়কে
লিখার স্থান কাঁথি
Review This Poem

শ্রদ্ধাঞ্জলি

সকল বিশ্বাস ছিল তোমারই
ছিল পূর্ণ ভালবাসা
আজ তুমি দূরে অনেক দূরে
নিয়ে গেলে সব আশা।

আমি আজ আছি ভীষণ কষ্টে
তুমি নেই সাথে আর
তোমার অকাল প্রয়াণে আমি
মরমে মরছি বারবার।

আমার শূন্যতা ভরেছিলে তুমি
সারা সংসার করেছিলে জয়
তোমার সেবায় বিশ্ববাসী
তুমি যে আমার কাছে অজয়।

মারণ রোগের যন্ত্রণাতে
সহেছো কত ব্যথায়
তোমাকে আজ শ্রদ্ধা জানাই
সুরে সুরে, কথায় কথায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted