কবিতা মিথ্যা নগর
কবি বিমল মণ্ডল
সময় ২৮শে জুন২০২২
লিখার স্থান কাপাসএড়্যা ; পূর্ব মেদিনীপুর
Review This Poem

মিথ্যা নগর
বিমল মণ্ডল

নিজেকে নিজের মতো করে গড়ে তুলেছি
মুখে কেবলই হাসি রেখে
দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যের মতো করে
কিছু মিথ্যার আশ্বাস দিই
এই সুন্দর নগরীতে
সত্যকে ভেঙেছি নিজের করে
কত সহজেই বিশ্বাসের কেন্দ্রে
আজ আমি সবার মধ্যে একা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted