| কবিতা | মন |
| কবি | বিমল মণ্ডল |
| কাব্যগ্রন্থ | প্রেক্ষাপট |
| সময় | জানুয়ারি, ২০২২ |
| উৎসর্গ | বিদ্যুৎ দাস |
| লিখার স্থান | কাপাসএড়্যা ; পূর্ব মেদিনীপুর |
| কবিতার বিষয় | প্রেম |
ভালবাসা পেতে যতটুকু অধিকার লাগে
তার কোটি ভাগের একভাগ পেতে লাগে
একটা সরল মন
কিন্তু সেই অধিকার কার?
একটা নীড়হারা পাখির
কেউ বিদ্রুপ করে
কেউ চিনতেও পারে না
কেউ উপহাস্ করে
কেউ নিজের করে নিয়েও
যখন তখন
সময়ে অসময়ে
উড়িয়ে দেয়।