কবিতা বানভাসি
কবি বিমল মণ্ডল
4/5 - (2 votes)

নতুন করে জন্মাই 
ঐ পাড়াটার  জঠরে 
সহসা চোখ পড়ে জলে ঢাকা মায়ের জরায়ু… 
যন্ত্রণার চেহারা হেঁটে যায়
শিশুদের কান্নার সাথে শূন্য থালা

রাত্রি অবধি মা গোণে আমার সম্পূর্ণ আয়ু।
পচা দুর্গন্ধ রাতের কিনারে 
শব্দ ভাঙে ভেতর  প্লুতস্বরে 
মিথোজীবী স্বপ্নে  সহজাত বানভাসি উদবাস্তু… 

কবিতার ঘর উড়ালপুল 
শব্দের ভীড় আমি ঘিরে
নতুন জন্ম ঘিরে কবিতার আলে বিষম বায়ু।

guest
0 Comments
Newest
Oldest Most Voted