কবিতা জং ধরা রাষ্ট্র
কবি বিমল মণ্ডল
সময় ৫ই আগষ্ট২০২২
লিখার স্থান কাপাসএড়্যা ; পূর্ব মেদিনীপুর
Review This Poem

জং ধরা রাষ্ট্র
বিমল মণ্ডল

মানুষের বুদ্ধিগুলো বন্ধকি আছে
রাষ্ট্র সেই সুযোগে
এক একটা আকাশ ছোঁয়া স্বপ্ন সত্যি করে
তারা শান্তির কথা বলে
যেখানে মানুষ অনাহারে শুয়ে কাটায়
সেখানে একটু একটু করে আগুন জ্বলে
তেমনই শান্তি —
যেখানে রোজ শিশুদের কান্না আর শিক্ষিত বেকারদের হাহাকার
এ সবই রাষ্ট্রের অবদান

রাষ্ট্রের বৃত্তে ক্রমশ জনতা গোল হয়ে ঘুরছে
এভাবে ঘুরতে ঘুরতে
একটা আত্মবিশ্বাসে—
জং ধরা রাষ্ট্র তৈরি গড়ে ওঠে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted