কবিতা মেঘের নৌকো
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় আশা
Review This Poem

মেঘের নৌকো

ঈশান কোণের নীল আকাশে
পাল তোলা এক নৌকা সাজে,
মেঘ পিওনের চিঠি নিয়ে
নৌকা লয়ে মাঝি আসে।

নির্জন এক ক্লান্ত দুপুর
নিদ্রিত সব মানুষ জন,
আকাশ হতে মেঘের নৌকো
আসবে নিয়ে বার্তা কখন!

অপেক্ষাতেই কাটছে দিন
মেঘের মাঝে দাঁড় বাইছে,
গোধূলির সেই করুন রবি
সাঁঝ বাতির গান গাইছে।

মেঘের নৌকো পৌঁছে যাবে
ভাসতে ভাসতে দূর দেশেতে,
ফিরে আসার প্রতীক্ষাতে,,
থাকবো চেয়ে আকাশ পানে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted