কবিতা প্রেমের তরী
কবি আজমাইন নিজাম
সময় ১৫ আগস্ট 2021
লিখার স্থান সুবর্ণচর, নোয়াখালী
Review This Poem

ভালোবাসার দুয়ার এখন
নিয়ম মেনে খুলে
মাঝে মাঝে উঁকি মেরে
ছিটকিনি দিই তুলে।

চতুর্দিকের জানলাজুড়ে
পর্দা আছে ঝুলে
হৃদ মাজারে ফাগুন হাওয়ায়
উঠছে দুলে দুলে।

মিষ্টি কথার মায়ায় পড়ে
করবো না প্রেম ভুলে
দেখবো এবার যাচাই করে
কি আছে তার মূলে।

দূরের বাগান যতই হাসুক
নানান ফুলে ফুলে
প্রেমের তরী রাখবো বেঁধে
জীবন নদীর কূলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted