কবিতা অভিযোগ
কবি আজমাইন নিজাম
সময় ২৮ জুলাই ২০২১ ইং
লিখার স্থান মিরপুর ডিওএইচএস, ঢাকা
Review This Poem

আমার অনেক বন্ধু আছে
আমি কারো বন্ধু নই
আমার প্রিয়জনের কাছে
কিভাবে যে প্রিয় হই?

সবাই আমার আপন তবু
আমি আপন নয় কারো
এ হাত দিয়ে ধরলে ও হাত
সেও বলে হাত ছাড়ো।

যাদের আমি ভালোবাসি
তারা ভালোবাসে না
আমার খুশির জন্য তারা
পরান খুলে হাসে না।

যাদের দুখে আমার চোখে
অশ্রু ঝরে অবিরাম
তারাই আমায় দুঃখ দিতে
জোগাড় করে সরঞ্জাম।

আমার হৃদে সবার জন্য
গোলাপ ফুলের চাষাবাদ
চতুর্দিকে দেখছি ধূ ধূ
সাদা রঙের ঘাস আবাদ।

কারো প্রতি আমার মনে
নেই অভিযোগ তবুও
আমি হবো আমার মতো
পাল্টাবো না কভুও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted