| কবিতা | সব শব্দ গুলো উচ্চারিত হতে নেই |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক, সমসাময়িক |
****সব শব্দ গুলো উচ্চারিত হতে নেই***
আজিজুল হক
#ব্রততী #শুভ #ইসলাম #কবিতা #তসলিমা #beauty #শিমুল #নজরুল #সব্যসাচী #ফয়জল #কবির #রুদ্র
কিছু কিছু শব্দ উচ্চারিত হতে নেই,
শব্দ গুলোর কষ্ট বারে তাতে,
কিছু কিছু শব্দ যন্ত্রণা নিয়েই জন্মায় অহরহ ,
সে যন্ত্রনায় শব্দগুলো ডুকরে কাঁদলে ভূমিকম্পের চেয়েও ভয়ঙ্কর আর্তনাদে ভাঙতে পারে অজস্র রাজপ্রাসাদ,
হৃদয় নামের বেলেল্লাপনার বাস যেখানে।
কিছু শব্দ নীরুচ্চারিত থাকুক না হয় এ বেলা!
আমাদের কত শব্দ নীরবে বয়ে বেড়াতে হয়,
অনিচ্ছা সত্বেও,
সে শব্দ গুলো ঝড় তুলতে পারে অনায়াসেই হৃদয়ের অলিন্দ ছেড়ে
জীবনের নানান দোরগোড়ায়।
নিস্তব্দ সে ঝড় গুলোতে মানুষ মরে প্রতিদিন,
বিশ্বাস গুলোর উপর অবিশ্বাস রাজ করে কিছু সময়।
আমরা নীরব হয়ে যাই,
অভিশাপ দিই নিজেকে,
নিজের ভেতরের মানুষটাকে।
সব শব্দ গুলো উচ্চারিত হতে নেই,
কিছু শব্দ নীরবেই উচ্চারিত হয় নিদারুণ শব্দবানে,
তার তেজ চোখে দেখা না গেলেও ছুঁয়ে যায় মনন ,
সিন্ধুলিপির অনুচ্চারিত শব্দ গুলোর মত কষ্ট বাড়ে তাতে।
পৃথিবীতে সব শব্দ গুলো উচ্চারিত হতে নেই,
কিছু শব্দ নীরবেই কথা বলুক অনর্গল।
কথা বলুক চোখে, মুখের পরিভাষায় কিংবা নিতান্ত নীরবে।
ধর্নায় বসে থাকা ছেলে গুলো উচ্চারিত শব্দ গুলো নীরবেই ব্যালটে উচ্চারিত হোক,
বিচারের নামে উচ্চারিত শব্দ গুলোর স্ববিরোধিতা, আদালতের উচ্চারিত শব্দ গুলোর ভণ্ডামির অট্টহাসির উল্লাস হৃদয়কে যত টা ক্ষতবিক্ষত করে,
তারও বেশি ঘেন্নার জন্ম দেয় নীরবে , নিভৃতে!
সব শব্দ গুলো উচ্চারিত হলে হয়তো শব্দ গুলোর মর্যাদাহীন হয়ে যাবে,
তাই কিছু শব্দ অনুচ্চারিত থাকুক,
কেন না তাতে শব্দ গুলোর হৃদয় ফুঁসে উঠলে
শব্দ গুলো আরও গভীর হয়।
তাই, পৃথিবীতে সব শব্দ গুলো উচ্চারিত হতে নেই..
সব শব্দ গুলো উচ্চারিত হলে
শব্দ মেলায় হারিয়ে যাবে আমাদের সব প্রেম , প্রত্যাশা আর অভিমান।
আজিজুল হক
২/৬/২৩