| কবিতা | ফাগুনে আগুন জ্বলে |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক |
তোমার জীবনে ফাগুন আসুক
বসন্তে জাগুক মন,
আমার শুধু অবহেলাই থাকুক
হয়ে একান্ত আপনজন।
ফাগুন জুড়ে আগুন এলো
তুমি এলে কই?
সুজন আমার, একলা বসেই
কেটে গেল তোমার আশায় সই!
একটু না হয় আসতে কাছে
পলাশ বনের ধারে,
চড়ুই পাখি হয়ে না হয় উড়তে প্রিয়,
আমার সাথে বন বাদাড়ে।
ভোট এলে তো আসো সখী,
না ডাকলেও তুমি,
অবহেলে দিচ্ছ ঠেলে
দিন ফুরোলে জানি!
বদলে যাবে, এটাও তো, জানি
সময় এলেই তুমি,
জানতে না শুধু কতই না ছিলে
তুমি আমার কাছে দামী!
ফাগুন! সেও তো চিরস্থায়ী নয়,
খানিকক্ষণের তরে,
ছেড়েই দিলাম উড়তে তোমায়
স্বাধীনতার ভোরে।
তুমি না হয় বদলে যাবে
একটুখানি ঝড় বাতাসে,
আমি একাই না হয় গরল
করবো পান রুদ্ধশ্বাসে।
কৈলাশ জুড়ে নীলের পাহাড়
আমার বসতভূমি,
আগলে রাখে বুকে আমায়
ভালোবাসায় চুমি।
আলো মেখে যখন তুমি নামবে
বসন্ত বেলায় সাঁঝে,
মাটিতে তখন মিশবে সব ধুলিকনা
আমার কোষ ও কেশে।
তুমি না ভুলেই যেও,
ভুলো মন তোমার
তারই মাঝে খুঁজে দেখ
পরশ পাবে আমার।।
যখন তুমি ক্লান্ত হবে ভুলতে গিয়ে আমায়,
একটু খানি নিজের কাঁধে হাতটি রেখো,
খুঁজে পাবে হারিয়ে যাওয়া সময়।
রবি কবি, দুঃখু মিঞা চেয়ে আছে পথে,
মানুষ কেন এমন প্রিয়, ইচ্ছে করেই কাঁটা পথেই হাটে?
সুজন সখী, আমার সখী,
একটা গল্প বলি শোন,
পলাশ তো ফোটে না বনে
ফোটে শুধু তোমার আমার মনে।।