কবিতা প্রতিরোধেও বাঁচুক প্রেম
কবি আজিজুল হক
কাব্যগ্রন্থ মানুষ টা আমার থাক
সময় 6/1/22
উৎসর্গ সকল প্রেমিকদের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

প্রতিরোধেও বাঁচুক প্রেম
……………আজিজুল হক

সব বৃষ্টি মাখা রোদ গুলো কে
আজ বড্ড এক ঘেয়েমি মনে হয়,
মনের ভিতরে জমে থাকা সমস্ত অনাসৃষ্টির বর্জ্য পদার্থ গুলো কে মনে হয়
পাহাড়ের সুউচ্চ শিখর থেকে
ছুঁড়ে ফেলি মৃত্যু উপত্যকায়,
তাতে পাহাড়ের ওজন কমবে!
মনের সমস্ত দ্বিধাদ্বন্দ গুলো কে কবর দি
আমৃত্যু জীবদ্দশায়
আর নিষ্ঠুরতার সংগে উপভোগ করি
মৃত্যু যন্ত্রণা কে ..
আমি সমুদ্র মন্থনে দেবতাদের সন্গী হব না কখনও,
কেন না ওরা সর্বত্র প্রতারণার ছক কষে,
আমি তোমার মিথ্যাচারিতাকে ঘৃণা করি তাই,
উপড়ে ফেলতে চাই তোমার শোষণ বঞ্চনা
আর নোংরামির সমস্ত সত্তা কে ..
তোমার সাময়িক কেনা ভালবাসায়
পৃথিবী গড়ে উঠে না কখনও ..
মন টা তে তাঁ দাও, দেখবে স্বর্গ জন্ম নেবে তাতে ..
নিজের অক্ষত ধনের পাহাড় টা খুঁজে দেখ,
তাতে চুরি করা ভালবাসা আর মিথ্যে পাহাড়ের চাঁই-
তাই, হে রাজন,তুমি আসলে নিঃস্ব বটে ..
সামান্য প্রতিরোধে তোমায় ফিরে আসতে হয়,
আসলে তুমি তো ভিতরে ভিতরে মীরজাফরের
পতাকা বও..
পাহাড় নামক বোঝা টা কে সরিয়ে চল নীল দরিয়ায় ভাসিয়ে দেই সব অপবাদ ,
অথৈ জলে তলিয়ে যাক সমস্ত অহংকার
আর মানুষ বাঁচুক তাতে ..
তোমার রাজদণ্ড পদানত আজ,
প্রতিরোধে বাঁচুক প্রেম হৃদয়হীনার হৃদয় থেকে,
মৃত্যুও বেচে থাকুক আজ সমস্ত যন্ত্রণা থেকে,
আর আমি তাতে চাষ করি শুধু কবিতার,
কথা বলি কত গুলো নির্মম যন্ত্রণার সাথে ….
……………….আজিজুল

guest
0 Comments
Newest
Oldest Most Voted