কবিতা অপমৃত্যুর সন্ধিক্ষণ
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, রাজনৈতিক, স্বাধীনতা
Review This Poem

চোখ বুজে তাকালে দেখতে পাই
নিজস্ব স্বপ্নের ভালোবাসার অজস্র অপমৃত্যু,
দাস ব্রাদ্রাস মোড়ের মিছিল সরণীতে
কিংবা গোরস্থানের মোড়ে!

ভালোবাসা বুঝি এমনই হয়!
হয় বিক্রি হয় নয়তো
বিকৃত হয়
সময়ে সময়ে প্রয়োজনে
ক্ষিধে মেটানোর আবদারে।
আমরা কেউ ভালো নেই আসলে,
সবাই ব্যস্ত নিজেদের অপমৃত্যু ঠেকাতে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted