কবিতা মায়া
কবি আজিজ বিন নুর
সময় ৭ নভেম্বর ২০২৩ রাত
উৎসর্গ বৈশাখী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, রূপক
Review This Poem

এফিটাফের মতন একটি জ্বলন্ত মায়া জেগে উঠে
মাঘের শরীর থেকে আমার হৃদয়ে ;
ডোরাকাটা পশমী আঙ্গিনা-টক ঝাল মিষ্টি
যেন সুক্ষ্ণ অনুপাতে মিশে আছে তার গায়ে।
অদ্ভুত হেঁয়ালী চোখে তার ভীড় করে আছে
গমনোন্মুখ চিতার শেষ ক্ষুরের আঁচড়ের মতো তার
মিহিদানা হাত ঈষদুষ্ণ চুমুর মানচিত্রে
আমার কাঙালপনায় শান দেয় তুমুল আতিশয্যে
আর সামাজিক কবরের ভেতর
আমি শুধু উঁকি দিয়ে দেখি তার লোমশ চলন।
খুলির মতো এক অদ্ভুত মায়া আজ
সরোষে ঘিরে ধরেছে আমার প্রচ্ছন্ন হৃদয়।
আর তার আছড়ে আমি শুধু ক্লান্ত হয়ে যাই
নির্মমতার হিংস্র রোদের ভেতর-
নিরাসক্তির অনন্ত সায়রে
আমার হাত পা জমে আসে শুধু
শেষ নিঃশ্বাস কেড়ে নিয়ে চায়
নামহীন অজ্ঞাতনামা এক
শেষাত্নবোধক প্রচ্ছন্ন বধির মায়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted