| কবিতা | দৃঢ়তা |
| কবি | আজিজ বিন নুর |
| সময় | এপ্রিল, ২০২২ |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, সমসাময়িক |
নিজের কঙ্কালের সাথে আমার হাতাহাতি হয় রোজ
আলো যেমন ছায়ার সাথে করে দাপাদাপি
রৌদ্রবর্তী উঠোনের কোনে ঘুমায় যেমন মাছরাঙা রোদ
তেমনি আমি কঙ্কালের ভেতর প্রায়শইঃ আড়ষ্ট হয়ে থাকি জমে।
একান্নবর্তী মহাদেশ গুলো পুকুরের পাড়ে উচু ভিটায় গাদাগাদি করে যেমন শোয়
তেমনি আমি দানিয়ুব নদীর তীরের প্রাচীন কবর ভর্তি স্মৃতি ভস্মের মতো হাড় গুলো ছুঁয়ে ছুঁয়ে যাই।
পরকালে বিশ্বাসী বলে আত্নাকে অনায়াসে টেনে নিতে পারি
হাজরা মাউতের হাজার হাজার বছরের পুরনো সমাধিতে।
যেন কবেকার কুমকুম তার বংশ পরম্পরাগত
কবর গুলো দিয়ে যাচ্ছে শরীরের বাঁকে।
আদম পাহাড়ের ছাপে কিংবা মাকামে ইব্রাহিমে আমি স্পষ্ট এই বাধ্যগত কঙ্কালের ছায়া দেখতে পাই।
আজকের অনুভুতির দিনে অসুস্থ মুরগীর ছানার মতো ঘুমায় সূর্য, আসহাবে কাহাফের মতো আমিও ঘুমিয়ে পরি ফের পুনর্বার জেগে উঠার মহা উল্লাসে। বাসর রাতের মতো দৃঢ়চেতা ঘুম শেষে বিচারের মাঠে চলে যাব লোকজন যেমনি যায় ঈদের মাঠে , ইসহাক নবির কোমর বন্ধনীর মতো তুর পাহাড়ের সুরমার ছাই আছে এ কঙ্কালে
তাই আমি ইমানী শক্তির দৃঢ় বলে সৃষ্টিকর্তার
মুখোমুখি হতে করি না কোন ভয়।
নিজের অচ্ছুৎ খাহেশের সাথে হররোজ আমার ধ্বস্তাধস্তি হয়।