| কবিতা | তবুও জীবন, তুমি পিছু ছাড়ো এইবার। |
| কবি | আজিজ বিন নুর |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক |
সব দুঃখকে ‘না’ বলে দিয়েছি
আলোকে যেমন অস্বীকার করে অন্ধকার
ক্রোধে ভেজানো ভাবনার অতলায়
জারি করেছি এক নির্লিপ্ততার নদী
গলিত অহম খুলে ঝুলিয়ে রেখেছি
প্রস্থানের সিঁড়ির শেষ ধাপে।
প্রেমিকার ছলাকলায় পেতে দিয়েছি মাথা
পতনের স্রোতে ভেসে ভেসে
আমি স্বেচ্ছা ভাটায় চলেছি
বৈরীতার বন্দী শিবিরে…
তবুও জীবন, তুমি পিছু ছাড়ো এইবার।