| কবিতা | জেগেছে যুগপৎ |
| কবি | আজিজ বিন নুর |
| উৎসর্গ | '২৪ এর সকল শহীদ |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| সম্পৃক্ততা | গন অভ্যুত্থান |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি, বাংলাদেশ, যুদ্ধ, স্বাধীনতা |
ফাগুন তো নেই, কৃষ্ণচূড়ায়
এত কেন লাল?
গর্জেছে কি দেশ- জনতা,
খুকীর কচি গাল?
আগুন তো নেই, বুকে বুকে
এতো কেন তাপ?
রক্ত দিয়ে ধুইতে গেছে
স্বৈরাচারের পাপ?
নীতি তো নেই,তবু আমার
গর্জে উঠা ছেলে
দেশমাতাকে করতে সুচি
মরণ খেলা খেলে।
মানুষ তো নেই,এতো মানুষ
কোথায় পেল পথ?
জেগে গেছে স্বদেশ আমার
জেগেছে যুগপৎ।