| কবিতা | অদৃশ্য বন্ধন |
| কবি | আজিজ বিন নুর |
| সময় | অক্টোবর ০৭, ২০২৪ দুপুর |
| উৎসর্গ | শারমিন |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| সম্পৃক্ততা | শৈশব প্রেম |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক |
বিগলিত প্রেমিকার রূপন্তী সৌষ্ঠব যেন হেমন্তের গান
পবিত্র বেদনা নিয়ে বিদগ্ধ দুপুরে জ্বলে গভীর নির্জন
দ্রোহ উড়া নদীভষ্মে অনিমিখ চেয়েছে যে মৌরীর বাগান
ভিটে ছাড়া শৈশবের ভীড়ে তার হারিয়েছে কটিবন্ধ মন।
বিলুপ্ত সম্ভাষণের নীল ভাবালুতা এসে ডেকে নেয় রোদ
কার প্রেয়সী আজ সে? বাতাসের দ্যোতনায় চিরচেনা সুর?
বেঁকে যাওয়া পথের স্রোতে স্মৃতির চৌরস সাধনা সুবোধ–
আকাশের পথবেয়ে পড়ে আছে মায়া তার বিথীকার ঘোর।
অতীত সেমিজে বুঝি পাল তোলা বেদনার কবর ফলক
প্রথম প্রেমের দোলা জাগিয়েছে হেমন্তের
সবুজাভ মাঠ
নিঃসঙ্গ কবিতার দীর্ঘশ্বাসে ফিরে আসে তিক্ততার ব্লক
পুরনো রহিত নারী– বুকজুড়ে গবেষণা, বিরাগের পাঠ।
মনপুড়া বিশ্বাসের বিদেহী আত্নার সাথে ফেনীল সম্ভোগ
বিকল মানস বেদী– খাপছাড়া পড়ে আছে পুষ্প আর মিন
অবিমিশ্র অনুভবে সাদা রমনীর চোখ ঢালে মনোরোগ
অদৃশ্য বন্ধনে বেঁধে মায়া অবরোধে রেখে গেছে শারমিন।