কবিতা অনাদৃত কথামালা
কবি অয়ন আবদুল্লাহ
কবিতার বিষয় জীবনমুখী
3/5 - (1 vote)

আযাযিল-
তারও ভেঙেছিলো দিল
স্বর্গের প্রতারণায় যেমন
ভেঙে গেছে কবিতার মাহফিল

করুণার অশ্রুতে তাই
নরকের আগুনে ফোটে ফুল
তারই সুবাস নিতে
প্রেমিকারা এতোটা ব্যাকুল

ক্ষুধার মসনদে বসে
রাষ্ট্র সাম্যের গান গায়
পৃথিবীর বুকের ওপর
বিশ্বাসের সূর্য অস্ত যায়

পরাজিত জুয়ার টেবিলে
বাজি রাখা হয় নতুন আশা
সর্বস্ব বিলিয়ে দিয়ে
কেউ কেউ চায় ভালোবাসা

guest
0 Comments
Newest
Oldest Most Voted