বাংলা কবিতা, হুজাইফা-কে কবিতা, কবি অভ্র আরিফ | কবিতা অঞ্চল
কবিতা হুজাইফা-কে
কবি অভ্র আরিফ
সময় ২৩ আগস্ট ২০২০
উৎসর্গ কবি উদয়ন রাজীবকে
লিখার স্থান গেণ্ডারিয়া
3/5 - (1 vote)

হুজাইফা, যে শহরে বৃষ্টি পড়ে
সে শহরে তুমি অঙ্ক করো
এই গাঢ় বেদনা নিয়ে শরতের আকাশে
ঘনঘোর অমানিশা
কিংবা আরও নীল বেদনায়।

দেখো, স্নানরতা ষোড়শীর মতো ভেজা ফুটপাতে
এলিয়ে গা- কবি গায় অংক না জানার গান
বৃষ্টির ফোটা তাকে ভাসিয়ে নিয়ে যায়
হুজাইফা, যে শহরে বৃষ্টি পড়ে
সে শহর তোমার প্রেমে পড়ে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted