কবিতা মিথ্যেই থাকুক
কবি অনিরুদ্ধ রনি
সময় এপ্রিল, ২০২৫, রাত
উৎসর্গ রিতু
লিখার স্থান কাঁঠাল বাগান, ঢাকা
সম্পৃক্ততা ভালোবাসার বা বিরহের
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

কথায় কথায় পুরোনো দিনের কথা
এটুকুই শুধু বাকি থেকে যায় জানো
মুখোমুখি এক দূরত্ব ধরে রাখা
দায়বদ্ধতা দুর্বল হবে কেন

পিছিয়ে আসা বাস্তব সিদ্ধান্ত
জটিল থেকে সরল হিসেবে কারুকার্য
আসল কথা দুজনেই তারা জানতো
কিভাবে খেলায় দুটো হারই অনিবার্য

চোখ থেকে চোখ রাস্তায় হাঁটু জল
মাঝি লাগেনা কাগজের নৌকায়
হাতে হাত ছুঁলে সবটুকু সমতল
ছাড়াছাড়ি হলে জলের কি আসে যায়

অন্যমনস্ক চুল উড়ে যায় সত্যি
সবটুকু আর কেই বা দিতে পারে
ভালোবাসা সে তো সম্ভ্রম এক রত্তি
ভালোথাকাটুকু বিপন্ন করে ছাড়ে

এইভাবেই তো বেঁচে থাকে সব মিথ্যে উপাখ্যান
গল্পে কোথাও লিখতে নেই সত্যিকারের নাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted