কবিতা প্রিয়তমা ৩
কবি অনিরুদ্ধ রনি
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ

ধরো,
হটাৎ আমি আর তোমার খোঁজ নেই না, পৃথিবী ভেবে উপগ্রহের মতো ঘুরঘুর করি না আর। আমি আর তোমার ভাষায় উত্ত্যক্তকারী নেই, তোমার সাথে একটু কথা বলার জন্য সেই পুরনো ছটফটানিটাও নেই আর। তখন কি খুব খুশি হবে?
ধরো, আমি আর তোমায় ভাবছি না দীর্ঘ রাতে,
আমি আর হাঁটছি না সেই পুরনো রাস্তা ধরে,
বিকেলের আলসেমি রোদ্দুরে আর দাঁড়িয়ে থাকছি না,
তুমি আসবে এমন গুজব বিশ্বাস করে?
.প্রিয়তমা

guest
0 Comments
Newest
Oldest Most Voted