| কবিতা | প্রিয়তমা ২ |
| কবি | অনিরুদ্ধ রনি |
| কবিতার বিষয় | বিরহ |
তাকে আমি এমন করে চেয়েছিলাম কালবৈশাখী ঝড়ে ভিটে মাটি হারানো
মানুষটা যেমন করে চায় একটু মাথা গোজার ঠাই। তাকে এমন করে চেয়েছিলাম,,যেমনি ভাবে সন্তানহীন নারী দুই হাত তুলে খোদার কাছে চায় একটা শখের পুতুল। তাকে এমন করে চেয়েছিলাম
যেমন করে বৃদ্ধাশ্রমে থাকা নিঃসঙ্গ বাবা,মা চায় ছেলের সুখের সংসার। তাকে ঠিক এমন অসহায় এর মত চেয়েছিলাম যেমন করে গর্ভবতী হরিণী হিংস্র বাঘের খাওয়া থেকে একটু বাঁচার জন্য দয়া চায়। অথচ সে কোন কালেই জানতেই পারবা না কি গভীর প্রার্থনায় তাকে চাওয়া হয়েছিলো