| কবিতা | তুমি যতবার মুখ ফিরিয়ে নিয়েছো |
| কবি | অনিরুদ্ধ রনি |
| কবিতার বিষয় | বিরহ |
তুমি যতবার মুখ ফিরাই নিছো,
ততবার আমার বুকের ভেতর একখান করে ঘর খালি হইছে।
এখন ভিতরটা পরিত্যক্ত বাড়ির মতোন;
দেয়ালে স্মৃতির শ্যাওলা, মেঝেতে না বলা কথার ধুলা।
রুহ নামাজ পড়ে,দোয়া ধরে,আকাশ চিনে,
কিন্তু মন জানাজায় দাঁড়াইয়া আছে নিজেরই লা|শে|র পেছনে।