কবিতা সাংবাদিকতা
কবি অনিরুদ্ধ রনি
সময় মার্চ, ২৭ রাত
লিখার স্থান কাঁঠাল বাগান, ঢাকা
সম্পৃক্ততা সাংবাদিকতা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, স্বাধীনতা

দুর্গম পথে তোমরা কারা
দুরন্ত সৈনিক?
তোমরা কি ভাই সত্য-ন্যায়ের
অবাক সাংবাদিক?

দু’চোখে যার বহ্নি জ্বলে
হস্তে কলম তার।
ঝলসে ওঠে প্রতিবাদে
অস্ত্রের চেয়েও ধার।

সত্য জয়ের নেশায় বিভোর
অশান্ত পথিক;
কাঁটা ভরা ঐ দুর্গম পথে
ওরাই সাংবাদিক।

ওরা বোঝেনা গুলির ব্যাথা
বারে বারে হয় বিদ্ধ।
ওরা মরেছে রাজপথে আর
বারে বারে কারারুদ্ধ।

ওরাই হয়েছে যুগ যুগ ধরে
লাঞ্ছিত বহু বার!
সাগর-রুনি হারিয়েছে কত
বাংলার পরিবার।

কলমে, কাগজে ক্যমেরায় ওরা
কালকে করেছে জয়;
তাইতো বঙ্গে যুগে-যুগে আজো
ইতিহাস কথা কয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments