কবিতা নদীর কোলের হাসি
কবি ফাহাদ ইবনে মামুন
5/5 - (1 vote)

সবুজ ঘাসে দোলে হাওয়া,
নদী বেয়ে যায় স্রোত ভাসা।
তারই মাঝে রূপের আলো,
হাসিমুখে সে বসে ভালো।

চোখে তার শান্তির ছোঁয়া,
মনে হয় গান শোনায় মায়া।
চুলে হাওয়ার খেলা করে,
হৃদয় জুড়ে রঙ ভরে।

যেন নদীর কোলের গান,
সে তো শুধুই সৌন্দর্যের দান।
হাসির ভেতর খুঁজে পাই,
স্বপ্নমাখা রোদঝলমল সকাল

guest
0 Comments
Newest
Oldest Most Voted