| কবিতা | পদ্ম সরোবরের উপকথা |
| কবি | অসীম চক্রবর্ত্তী |
| লিখার স্থান | কলকাতা |
এক শান্ত সরোবরে বেশ কয়েকটি নীল পদ্ম ফুঁটে উঠলো
প্রতিবিম্বিত পদ্মিনীর মুগ্ধ করা সৌন্দর্য্য, সরোবরের অনুভূতির গভীরে স্পর্শ করলো
সরোবরের পোক্ত চারপাশের বাঁধন ও গভীর স্বচ্ছ জল
দেখে পুলকিত ও তৃপ্ত হল প্রতিটি নীলোৎপল ।
সেদিন হঠাৎ সারারাত প্রচন্ড বৃষ্টি শুরু হল
বৃষ্টির জলে সরোবরও ডুবে গেল ।
সরোবরের জীবনে কোনদিন এতো বৃষ্টি হয়নি
সরোবরকে এতটা বিচলিত আগে কখনো দেখায়নি ।
সারারাত বৃষ্টি ভেজা চোখে সরোবর দেখতে পেল
এক এক করে সব শতদল ভেসে গেল
নতুন জল, নতুন উন্মাদনায় ,নতুন আবেগে
যৌবনের মোহময়ী হয়ে বিরাগে ।
শুধু থাকলো রয়ে একটি নীলোৎপল
সরোবর বক্ষে ফুঁটে উজ্জল হয়ে উচ্ছল ।
অবাক সরোবর বললো তুমি! গেলে না ?
লজ্জিত পদ্মিনী বললো তোমার বাঁধানো চারপাশের আশ্বাস
তোমার স্বচ্ছতা ও গভীরতায় রয়েছে আমার অঘাত বিশ্বাস ।
বৃষ্টি ভেজা সরোবরের গভীরে ঘটলো প্রচন্ড জলোচ্ছাস
সরোবর ছাড়লো গভীর দীর্ঘনিঃশ্বাস …