কবিতা তবে কী
কবি আশিক ইসলাম
কাব্যগ্রন্থ স্যুটকেস ভর্তি শূন্যতা
উৎসর্গ মৌমিতা আমার প্রতিটি কবিতা তোমার জন্যে!
লিখার স্থান কাজী নজরুল ইসলাম রোড, চট্টলা
Review This Poem

যখন সবকিছু ভেঙ্গে ছুঁড়ে নিঃশেষ হয়ে,
তুমি নিঃস্ব হয়ে যাবে
তখন কি তুমি আমায় ভালোবাসবে?
আজ যারা তোমায় পেয়ে ভালোবেসেছিলো
কাল তারা যদি তোমায় ছেড়ে
নিঃশব্দে চলে যায়
তখন কী তুমি আমারি  কথা ভাববে?
যদি রৌদ্রপক্ব  ভরদুপুরে শূন্যতার বিষাদিত অন্ধকারাবৃত কালো ছায়া
তোমার চোখে মুখে লেপ্টে যায়।
বিষাদিনী তুমি
তখন কী আমায় ভালোবাসবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted