কবিতা মানুষ
কবি আসহাবে কাহাফ
উৎসর্গ দালান জাহান
3/5 - (1 vote)

মৃত্যুর সময় বাবা বললো, মানুষের মতো মানুষ হবি! সেই থেকে-
মানুষ খুঁজতে ঘর ছেড়েছি
দিন-রাত হাঁটি আর মানুষ খুঁজি
হাটে নাই মাঠে নাই ঘাটে নাই বাজারে নাই
মন্দিরে নাই মদজিদে নাই গির্জায় নাই প্যাগোডায় নাই
খুঁজতে খুঁজতে হাসপাতালের মর্গে গিয়ে দেখি একজন মরা মানুষ
সেদিন বুঝলাম, মরার আগে কেউ মানুষ হয় না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted