কবিতা প্রেম ও বিজ্ঞান
কবি আসহাবে কাহাফ
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

ইশকুলে আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম
বালিকা, আমার সাথে প্রেম করতে হলে তুমি শিখে নাও
গতির তৃতীয় সূত্র, পিথাগোরাসের উপপাদ্য, আর্কেমিডিসের নীতি।

কেউ যখন আমার প্রেমে পড়ে; আমার জ্বর হয়।
শরীরে জ্বর এলে আমি আঠারো শতকের থার্মোমিটার ব্যবহার করি না,
আমি ঊনিশ-শতকের সিসমোগ্রাফ ব্যবহার করি
এখন নিজেই বানাইছি -খামাপ্রেসমিটার
খামাপ্রেসমিটার কী এটা ভাবার দরকার নেই; আমিই বলছি-
খাঁটি মানবীয় প্রেম সনাক্তকরণ মিটার।

সঙ্গম আমাকে মোটেও টানে না, আমি পুরুষ মৌমাছি
দূরত্ব বলতে বুঝি সামানালাকান্দা থেকে ইয়ামান পেনিনসুলা, প্রেম ও বিজ্ঞান
আর- মাথার উপর ছলনাময়ী আকাশ
এখনো কি আমাকে প্রেম-বিচ্ছেদের ভয় দেখাবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted