| কবিতা | সময় ও জীবন |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
সময় তো এগিয়ে চলে নিজের মতো
পারবে কি তাকে থামাতে?
জীবনও এগিয়ে চলে গন্তব্যের দিকে
পারছ কি তাকে কাজে লাগাতে?
কোনোদিন থামবে না সময়
সময় থামার নয়।
জীবন আসছে জীবন যাচ্ছে-
এভাবেই বয়স বাড়ছে পৃথিবীর।
কিছু জীবনের নাম হয়,
কিছু জীবন সাদামাটা।
শুধু সময় এগিয়ে চলে
জীবনকে সঠিকভাবে ব্যয় করছ কি সময়ের তালে?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩০/০৬/২০২৩
রাত, বারুইপুর