কবিতা সব দোষ কাজলের
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

এভাবে টানা টানা কাজল চোখে আমার দিকে তাকিও না।
বিশ্বাস করবে?
আমি আটকে যাই তোমার চোখের মধ্যে!
আমার নিজের দেখার ক্ষমতা থাকে না-
দেখি তোমার চোখ দিয়ে।

কীভাবে বোঝাব আমি কী হয়ে যাই যখন তাকাও আমার দিকে?
আমি তা বোঝানোর ভাষা জানি না- মুখ্যু মানুষ,
কেন আটকে রাখো আমায় তোমার চোখের মধ্যে?

সব দোষ কাজলের।
নিশ্চয় ও কোনো রূপকথার দেশের মায়াবী বস্তু,
যে সবাইকে নিজের দিকে টানে!
কী অদ্ভুত সেই আকর্ষণ!
এমন আকর্ষণ যেন সূর্যেরও নেই, পৃথিবীর প্রতি!
তবে যাই বলো, এতে আমার কোনো ক্ষতি নেই-
তোমার চোখের কাজলধোয়া জল হয়ে তোমারই অঙ্গে পড়তে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/০৭/২০২৩
বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted