কবিতা শুধু শিব শিব ব’লে ব’লে
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

শুধু শিব শিব ব’লে ব’লে
শুধু শিব শিব ব’লে ব’লে
শিব নামে ডুবে থাক না রে মন
শিবের কথা ভাব না রে মন।

শুধু শিব শিব ব’লে
ভাবের ঘোরে থাক না ডুবে
সে ঘোর কত মধুর কত শান্তির
যে থাকে সে ভালোই জানে।

শুধু শিব শিব বলো
অনুক্ষণ শিব বলো
তুমি শিব বলো এখন থেকেই
একসময় তাঁর দেখা পাবেই।

শিব নিজেই সৃষ্টি করেন
শিব নিজেই পালন করেন
আবার শিব নিজেই ধ্বংস ক’রে
নতুন ক’রে সৃষ্টি করেন।

সবকিছু শিব নিজেই
যা দেখছি সব শিবময়
এই চরাচর শিব নিজেই
এই সংসার শিবময়।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted