কবিতা শুধু শিব ব’লে যাও
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা

শুধু শিব ব'লে যাও
শুধু শিব ব'লে যাও
শুধু শিব শিব ব'লে ব'লে
শিবের নাম জপে যাও।

শিব হলেন আদিদেব
তিনি দেবদেব মহাদেব
তিনি জগন্নাথ গিরিজানাথ
তিনি আবার একনাথ।

শিব হলেন মহান যোগী
তিনি হলেন আদি যোগী
সেই যোগীশ্বরের নাম জপে যাও
জপে জপে বিভোর হয়ে যাও।

তুষার শুভ্র হিমালয়ে
বাস করেন নিভৃতে
সেথায় ধ্যান করেন অনুক্ষণ
ধ্যানেই ডুবে ত্রিলোক চালান।

কৃষ্ণ রাম এক হ'ল
শিবের এ দুই রূপ জেনো
তিনি বিষ্ণু সেজে দশাবতারে
আসেন মেদিনীর বুকে।

শিবের এক রূপ
শিবের আবার সহস্র রূপ
কালী দুর্গা তারা ছিন্নমস্তা
শিবের যত রূপের মেলা।

শিবকে সব জানো
আবার সব শিব মানো
তাই এক শিবেতে মন রেখে
মনকে তুমি স্থির করো।

শিবের ভাবে আত্মহারা
হয়ে যাও একেবারে
নিজের মন প্রাণ দেহ জুড়ে
শিবের অস্তিত্ব জানো তবে।

শিবের রূপ বড়ো অভিরাম
জপ মুখে শিব শিব নাম
বাবার চরণে তুমি করো হে
নিবেদন নিজের মনকে।

নিজেকে দাও সঁপে
বাবার কাছে কিছু না ভেবে
তখন বাবার ইচ্ছায় চলবে
যেমন রাখবেন থাকবে সেভাবে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted