কবিতা শিব শিব বল না রে মন
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা
Review This Poem

শিব শিব বল না রে মন
শিব শিব বল না রে মন।
শিব নামে তুই থাক না ডুবে
শিব নাম মধুমাখা যে।

শিব নাম অমৃত সমান
এ নামে আছেন ভগবান।
তাই শিব নামে ডুবে যা
তবে পাবি শিবের দেখা।

শিব হলেন ত্রিপুরারি
শিব হলেন জটাধারী।
মন তুই শিবের চরণ পূজা
ভাবে ডুবে করে যা না।

শিব নাম শিব নাম
আহা এ কী মধুর নাম।
যত জপবি তত বুঝবি রে মন
কত দয়াল সে সনাতন।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted