কবিতা শিব নাম এত মধুময়
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা
Review This Poem

শিব নাম এত মধুময়
যত জপি তিয়াসা মেটে না হায়
তাই জপেই যাই জপেই যাই
জপে জপে মুগ্ধ হয়ে যাই।

রজতগিরির চূড়ায়
সেথায় থাকেন শিব বাবা
তিনি ধ্যানে ডুবে থাকেন সেথায়
নিবিড় ধ্যানে থাকেন বাবা।

শিব নাম জপলে পরে
মনে বয় সুরধুনী ধারা
সেই ধারায় শীতল হয়
মন-প্রাণের সব জায়গা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted