কবিতা শিবকে নিয়ে লেখা কবিতা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম, ভারতবর্ষ
Review This Poem

১.

শিব আমার ভালোবাসা
শিব আমার জ্ঞান
শিব আমার আলো আশা
শিব আমার জাগরণ।

শিব নাম জপে শান্তি পাই
এ নামের মধ্যে শিব আছেন তাই।
এ নাম মহৎ নাম
জগতের মহানাম।

আমার চাওয়া পাওয়া শিব
আমার চাহিদা শিব
আমার আনন্দ শিব
আমার দেবতা শিব।

শিবের কাছে রোদন করি
তিনি ছাড়া কে শুনবে কথা?
তাঁর কাছেই দুঃখ করি
তাঁর কাছেই আছে সুখের ঠিকানা।

শিব আমার মহেশান
আমি করি তাঁর জয়গান
শিব আমার পিনাকেশ
আমি তাঁকে নিয়ে আছি বেশ।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/৩/২০২৬

২.

শিব তুমি আমার বন্ধু
শিব তুমি জগতের বন্ধু।

মহান দেবতা তুমি দয়ার সাগর
কৃত্তিবাস তুমি হে চন্দ্রশেখর।

তুমি না আলো দিলে
জ্বলবে না দিনকর
তোমার মধ্যে আছে
অনন্ত শক্তির আকর।

কত প্রেম জাগে দেখলে তোমায়
তুমি ধ্যানে ডুবে থাকো চাঁদ নিয়ে মাথায়।

তুমি মুক্তি দাও তাদের
যারা তোমার অর্চনা করে
তুমি ভালোবাসো তাদের
যারা অবিরত তোমার নাম জপে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/৩/২০২৬

৩.

তোমার নাম জপে আমি
পাগল হব বাবা
পাব তোমার দেখা।

তুমি সদা শান্ত
ধ্যানে মগ্ন
তুমি ত্রিপুরারি
তুমি চন্দ্রমৌলি।

তোমার শরণ নিয়েছে যারা
তারা ভালো আছে
তুমি তাদের করো রক্ষা
যদি কখনও বিপদ আসে।

তোমার নাম জপে পাগল হলে
ভাবুক যা খুশি লোকে
মিশে যাব তোমার মধ্যে
ভুবনমাতার কোল ছাড়ার পরে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১১/৩/২০২৬

৪.

শিব শিব বলো মন
শিব শিব বলো
শিব নামে ডুবে তুমি
নিজেকে ভোলো।

কত শান্তি আছে এ নামে
জপলেই বোঝা যাবে
তুমি শিব শিব ব’লে
শান্তি পাও মনে।

শিব উমাসহায়
শিব আমারও সহায়
শিব উমানাথ
শিব আমারও নাথ।

শিবের চরণতলে আছে সর্বসুখ
সে চরণ পেতে মন বড়ো উৎসুক।

শিব শশী
শিব অংশুমালী
জয় শিব জয় শিব
জয় জয় শিব।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

৫.

শিব আমার মন
শিব আমার প্রাণ।
তাঁর ইচ্ছায় আছি বেঁচে
তিনি ডাকলে যাব চলে।
যতদিন আমার থাকবে প্রাণ
করব সেই দেবাদিদেবের জয়গান।
তিনি পরমেশ্বর, আমার প্রভু
তাঁর ইচ্ছাতেই করি সবকিছু।
এ জগৎ সংসার চলছে তাঁর ইচ্ছাতে
আমাদের জীবন-মৃত্যু সবই তাঁর ইচ্ছাতে।
সনাতন শিব হলেন অন্তর্যামী
ধ্যানে ডুবে তিনি জানতে পারেন সবই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৬-০৩-২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted