কবিতা রাধা মানে ভালোবাসা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

রাধা মানে ভালোবাসা
রাধা মানে রাধার দিকে তাকিয়ে থাকা
রাধা মানে রাধার মধ্যে কৃষ্ণকে দেখা।

রাধা মানে ভালোবাসা
রাধা মানে রাধার দুঃখে চোখে জল আনা
রাধা মানে জগতের সর্বশ্রেষ্ঠ ভালোবাসার কাহিনি শোনা।

রাধা মানে ভালোবাসা
রাধা মানে বাঁশির সুর শোনা
রাধা মানে বুকের ডানপাশে কৃষ্ণকে বামপাশে রাধাকে রাখা।

রাধা মানে ভালোবাসা
রাধা মানে বুকে আগলে রাখা
রাধা মানে কৃষ্ণকে পাওয়া।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

guest
0 Comments
Newest
Oldest Most Voted