কবিতা যখন ভুল ভাঙল
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ

সেই এলে অথচ কত দেরি করে
সেই তোমার ভুল ভাঙল অথচ কত দেরি করে।
কেন আগে এলে না?
আমি তোমায় বলেছিলাম এসব ভুল বোঝাবুঝি
তুমি শোনোনি
চলে গেছিলে
আর আজ যখন ভুল ভাঙল চলে এলে
এসে কী দেখছ
আমি নেই
আমার ছবি ধরে কাঁদছ।
এখন তুমি যতটা কষ্ট পাচ্ছ তার চেয়েও শতগুণ কষ্ট
পেয়েছিলাম আমি সেদিন
যেদিন তুমি চলে গেছিলে ভুল বুঝে....
সেই দুঃখ কষ্ট বেশি দিন না সহ্য করতে পেরে
বিদায় নিয়েছিলাম পৃথিবী থেকে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/১/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted