Review This Poem

এই যে আমি তোমায় ভালোবাসি
আবার তুমিও আমায় ভালোবাসো
এর অর্থ কী?
এর অর্থ হল এই—-
আমার ভালোবাসা তোমার ভালোবাসাকে ভালোবাসে
আবার তোমার ভালোবাসা আমার ভালোবাসাকে ভালোবাসে।
দ্যাখো, যদি ভালোবাসা ব’লে কিছুই আমার মধ্যে না থাকতো তাহলে কি আমি তোমায় ভালোবাসতে পারতাম?
নিশ্চয়ই নয়।
ভালোবাসা আমার মধ্যে নেই অথচ আমি ভালোবাসবো?
এমন হয় নাকি কখনও?
আবার দ্যাখো, তোমার মধ্যেও যদি ভালোবাসা ব’লে কিছুই না থাকতো তাহলেও কি তুমি আমায় ভালোবাসতে পারতে?
কখনই নয়।
কাজেই এক ভালোবাসা অন্য ভালোবাসাকে ভালোবাসে।
আমরা তো শুধুমাত্র শরীর ধারণ করে আছি
আর আমাদের শরীরের সাহায্যেই ভালোবাসা প্রকাশ পাচ্ছে।
নাহলে শুধু শুধু কীভাবে প্রকাশ পাবে ভালোবাসা?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৩/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments