কবিতা প্রশ্ন
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

এ বিশ্বে একটি নির্দিষ্ট ধর্ম নেই কেন
যাকে অবলম্বন করে সকল মানুষ বাঁচবে?

এ বিশ্বে ঈশ্বর এক নয় কেন
যাঁকে সকল মানুষ উপাসনা করবে?

এ বিশ্বে একটি নির্দিষ্ট ধর্মগ্ৰন্থ নেই কেন
যার উপদেশ সকল মানুষ মেনে চলবে?

এ বিশ্বে ধর্মের ভেদাভেদ আছে কেন
বিভিন্ন ধর্ম থাকার জন্যই না?

এ বিশ্বে এক ধর্মের মানুষেরা অন্য ধর্মের মানুষদের পছন্দ করে না কেনো,
বিভিন্ন ঈশ্বরের অস্তিত্ব থাকার জন্যই না?

এ বিশ্বে এক ধর্মের মানুষেরা অন্য ধর্মের মানুষদের শেষ করতে উদ্যোগী হয় কেনো,
বিভিন্ন ধর্মগ্ৰন্থের পৃথক মতবাদের জন্যই না?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/১১/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted