| কবিতা | প্রকৃতি মায়া জানে |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | প্রকৃতি |
ঘন নীল আকাশে
ছোটো বড়ো সাদা মেঘের হিল্লোল দেখলে
আমার মন আর আমার মধ্যে থাকে না
আমি উন্মন হয়ে যাই
আমার দেহ পড়ে থাকে পৃথিবীতে
আমি চলে যাই আকাশে।
এ বড়ো অদ্ভুত সাজ প্রকৃতির
আমি কেন এমন হয়ে যাই আমি নিজেও জানি না
সত্যিই প্রকৃতি মায়া জানে!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/২/২০২৪