| কবিতা | পাগল হয়ে যা না মন |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | আশা |
পাগল হয়ে যা না মন
পাগল হয়ে যা না মন।
শিব শিব বলে পাগল হয়ে
যা না রে মন একেবারে।
পাগল হলে দেখবি তখন
শিব বাবাকে মুখোমুখি।
তিনি আদিদেব সনাতন
দেবাদিদেব শূলপাণি।
পাগল হলে অবিরত
বলবি শুধু শিব শিব।
তখন থাকবি শিব নামের ঘোরে
দেখবি ভালো লাগছে কত।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৩/২০২৬