কবিতা নেচে নেচে শিব বলো
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

নেচে নেচে শিব বলো
আনন্দেতে শিব বলো
শিব শিব শিব বলো
শুধু শিব শিব বলো।

দুঃখ ভুলে শিব বলো
শান্তি সুধায় শিব বলো
শিব নামে ডুবে থাকো
শিবের জয় হোক বলো।

সূর্য জপে অবিরাম
চন্দ্র জপে অবিরাম
শিব শিব শিব নাম
মধুমাখা শিব নাম।

নদী সাগর অবিরাম
জপে শুধু শিব নাম
শিব শিব শিব নাম
মধুমাখা শিব নাম।

তাই তোমরা শিব বলো
প্রেম ভ’রে শিব বলো
শিব শিব শিব বলো
শুধু শিব শিব বলো।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted