কবিতা ভালোবাসা শব্দটার কোনো সংজ্ঞা হয় না
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

‘ভালোবাসা’ শব্দটার কোনো সংজ্ঞা হয় না,
সাধারণত সংজ্ঞা বলতে ‘একটি নির্দিষ্ট অর্থ’কে বোঝায়,
কিন্তু ‘ভালোবাসা’ শব্দটা তো
ভিন্ন রূপে ভিন্ন দৃষ্টিকোণে ব্যবহৃত হয়।
যেমন, ভালোবাসা অনেক প্রকারের হয়।
মানুষ মানুষকে ভালোবাসে।
মানুষ প্রকৃতিকে ভালোবাসে।
মানুষ ঈশ্বরকে ভালোবাসে।
আবার ঈশ্বর সমগ্ৰ বিশ্ব ব্রম্ভান্ডকে ভালোবাসেন।

তাহলে ভালোবাসা কি একই অর্থে ব্যবহৃত হচ্ছে?
না।

যে মানুষের মন অনেক বড়, দয়ালু, করুণায় ভরা, সংবেদনশীল
সেই তো অন্য মানুষের দুঃখ, যন্ত্রনা, আনন্দ, হাসি প্রভৃতিতে মেতে উঠে তাকে ভালোবাসে।
ভালোবাসা এখানে এক ধরনের অর্থে ব্যবহৃত হয়েছে।

পাহাড়, পর্বত, নদী, সাগর, মরুভূমি, মালভূমি প্রভৃতিকে ভালোবাসা মানেই তো প্রকৃতিকে ভালোবাসা।
ভালোবাসা এখানে আরও এক ধরনের অর্থে ব্যবহৃত হয়েছে।

ঈশ্বর হলেন জগতের নাথ, তিনি রক্ষাকর্তা, তিনি প্রলয়কর্তা, তিনি ক্ষমাশীল, তিনিই শেষ সম্বল
তাই মানুষ তাঁকেও ভালোবাসে।
ভালোবাসা এখানে অন্য আরও এক ধরনের অর্থে ব্যবহৃত হয়েছে।

আবার ঈশ্বর যেহেতু সমগ্ৰ বিশ্ব ব্রম্ভান্ড সৃষ্টি করেছেন
তাই তিনি সবাইকেই ভালোবাসেন,
তাঁর ভালোবাসায় কোনো পার্থক্য নেই।
এখানে ভালোবাসা সর্বাঙ্গীণ অর্থে ব্যবহৃত হয়েছে।

সুতরাং ‘ভালোবাসা’ শব্দটার তো কোনো নির্দিষ্ট অর্থ নেই,
তাই তার কোনো সংজ্ঞাও নেই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৩/১০/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted