কবিতা তোমার জন্য হতে পারি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
3/5 - (1 vote)

তোমার জন্য হতে পারি চাঁদ।
তোমার জন্য হতে পারি সূর্য।
তোমার জন্য হতে পারি সমুদ্রের গভীরে থাকা মণিমুক্ত।
তোমার জন্য হতে পারি আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা।
তোমার জন্য হতে পারি মেঘ।
তোমার জন্য হতে পারি মেঘের ঝলক।
কিন্তু তুমি কি আমাকে ছুঁয়ে দেখবে কোনোদিন?

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮শে সেপ্টেম্বর ২০২২
শরৎকাল,দুপুর ১টা
(বাইরে বৃষ্টি হচ্ছে যখন লিখি)

guest
0 Comments
Newest
Oldest Most Voted